উপহারের টিনসেড ঘরের উদ্বোধন
উপহারের টিনসেড ঘরের উদ্বোধন। নয়া দিগন্ত

বগুড়ার গাবতলী উপজেলায় দুই অসহায় শামসুল হক ও প্রতিবন্ধী মাজেদ আলীকে দু’টি টিনসেড ঘর ও পাঁচজন হতদরিদ্রকে অটোভ্যান গাড়ি উপহার দেয়া হয়েছে। 

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) গাবতলীর দক্ষিণপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এসব উপহার দেয়া হয়।

উপহারের অটোভ্যান গাড়ি

 

আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীমের ব্যবস্থাপনায় ঘর ও অটোভ্যান গাড়ি বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণপাড়া ইউনিয়ন শাখার আমির মাওলানা আনিছুর রহমান, সমাজসেবক মোজাফফর হোসেন, সারোয়ার হোসেন, মেহেদী হাসান মুন, রাশেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণ কার্যক্রম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।