
ফেনী সদর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় আবুল কালাম (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের কাটামোবারক ঘোনা গ্রামের রফিক আহমেদের ছেলে। পেশায় তিনি পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন।
নিহতের মামাশ্বশুর কামরুল ইসলাম বাবু জানান, আবুল কালাম দীর্ঘদিন তার বাড়ির ছাদে ও বাড়িতে পোল্ট্রি ফার্মের ব্যবসা করে আসছে। বুধবার বিকেলে মোটরসাইকেলযোগে সে বাড়ি থেকে ফেনী আসার পথে লালপোল ফুটওভার ব্রিজের পাশে কাভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ নেয়ার জন্য আবেদন করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে পরামর্শক্রমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








