হাম আক্রান্ত রোগীকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা
হাম আক্রান্ত রোগীকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। ফাইল ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে কারো মৃত্যু না হলেও এই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে আরো ১২৩ জন। এদিকে নতুন করে কারো হাম শনাক্ত না হলেও বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৭৯ জন।

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০২ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪২৯ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন ও সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১২৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫২ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪২ জন, রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি রয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন ৪৭৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৪ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬৬ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭ জন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দু’জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৪ জন চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ১৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৫ জন, হবিগঞ্জে ২৫ জন, মৌলভীবাজারে ১৪ জন ও সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।