
দিনাজপুরের চিরিরবন্দরের আত্রাই নদীতে গোসল করতে নেমে রবিউল ইসলাম ওরফে মুন্না নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আত্রাই নদীর শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মুন্না উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের খছিরতপাড়ার শফিকুল ইসলামের ছেলে এবং ভূষিরবন্দর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, মুন্না তার এক বন্ধুকে সাথে নিয়ে ওই শ্মশান ঘাট এলাকার আত্রাই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা সাঁতার কেটে নদীর ওই পড়ে যাওয়ার পরিকল্পনা করে। তার বন্ধু সাঁতরিয়ে নদীর অপর প্রান্তে গিয়ে মুন্নাকে না দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে মুন্নাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ভূষিরবন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মুন্না একজন নিয়মিত ও মেধাবী ছাত্র ছিল। আগামী বছর সে এসএসসি পরীক্ষা দিতো।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








