নারী, গ্রেফতার, ইয়াবা, আদালত
ইয়াবাসহ গ্রেফতার পাপিয়া আক্তার আলো । নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৭০০ টাকাসহ পাপিয়া আক্তার আলো (২৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাহের পাথর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আলো মুমুরদিয়া ইউনিয়নের বাহের পাথর গ্রামের মাদক কারবারি লিটন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে লিটনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘরের আলমারি থেকে ৯২০ পিস ইয়াবা ও নগদ ১৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। লিটন মিয়া ও তার স্ত্রী আলো দীর্ঘদিন এলাকায় মাদক কারবারের সাথে জড়িত। 

কটিয়াদী মডেল থানার ওসি মো: রফিকুল ইসলাম বলেন, ‘মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯২০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাপিয়া আক্তার আলো নামে এক নারীকে গ্রেফতার করেছি। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।’