
নাটোরের নলডাঙ্গায় রাতের আঁধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের কাঠুয়াগাড়ি ও দিয়ারপাড়া গ্রামের সংযোগস্থলের একটি পিলার থেকে ট্রান্সফরমারটি চুরি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে বুধবার ভোর ৬টার মধ্যে যেকোনো সময় নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাঠুয়াগাড়ি গ্রামের শেষ প্রান্তে এবং ৫ নম্বর ওয়ার্ডের দিয়ারপাড়া গ্রামের শুরুর দিকে পিলারে স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমারটি দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়।
নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








