চৌগাছায় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত
চৌগাছায় ট্রাকচাপায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় ট্রাকের চাপায় নুরুল আলম লুৎফর (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার বেলা ১১টার দিকে চৌগাছা পৌর শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম লুৎফর উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের মরহুম রফি উদ্দিনের ছেলে। তিনি উপজেলার কুষ্টিয়া-ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নুরুল আলম ভ্যানে চৌগাছা পৌর শহরের ভেতর দিয়ে যাচ্ছিলেন। ইসলামী ব্যাংকের চৌগাছা শাখার সামনে পৌঁছালে একটি ট্রাক তাকে বহনকারী ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি ভ্যান থেকে রাস্তার ওপর পড়ে যান। এ সময় চলন্ত ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে এবং পরে যশোর সিএমএইচ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।