সড়ক দুর্ঘটনা
নিহত নারীর লাশ। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর নিহত হয়েছেন। 

Advertisement

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে জীবননগর-কালীগঞ্জ মহাসড়কের হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গত কয়েক দিন ধরে ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। ভোরের দিকে স্থানীয়রা রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, নিহত নারীর লাশ বর্তমানে থানায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।