ডেঙ্গু
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫৭ জন।

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) দুপু‌রে হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন ফুলবাড়িয়ার হারিছা বেগম (৬৫), নান্দাইলের মিনহাজ (১৮) এবং টাঙ্গাইলের ধনবাড়ীর মরিয়ম (৪৫)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮৮ জন পুরুষ, ২৮ জন নারী ও ১১ জন শিশু।

হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিন হাজার ৫১২ জন ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৯ জনের।

হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিন হাজার ৫১২ জন ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৯ জনের।

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা: মো: সেলিম উদ্দিন জানান, হাসপাতালে বর্তমানে ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রোগীদের চিকিৎসা, নিবিড় পর্যবেক্ষণ এবং জটিলতা দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

তি‌নি বলেন, ‘ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল এক হাজার শয্যার হওয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে অতিরিক্ত রোগীদের জন্য জায়গা ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ছে। তবে এটি জাতীয় পর্যায়ের একটি সঙ্কট হওয়ায় পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বাড়লে ২৭ নম্বর ওয়ার্ডের পুরো অংশকে আইসোলেটেড ডেঙ্গু ওয়ার্ড হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।’