
খুলনার রূপসায় দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফিরেই পুলিশের জালে অস্ত্র-গুলিসহ গ্রেফতার হয়েছেন রাজু মোড়ল।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৫টার উপজেলার রামনগর গ্রাম থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
রাজু মোড়ল রামনগর গ্রামের ইমান আলী মোড়লের ছেলে।
পুলিশ জানায়, মামুন মীর হত্যা মামলার সন্দেহভাজন আসামি রাজু। এছাড়া খুলনার সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির অন্যতম সক্রিয় সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজু বাড়িতে ফেরেন। তার অবস্থান সম্পর্কে গোপন তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। শুক্রবার ভোর ৫টার দিকে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ‘রাজু মোড়লকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল।’
পুলিশ সুপার আরো বলেন, ‘রাজুকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালানো হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








