
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগর জাসাস।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর জাসাসের সভাপতি ডা: আফসান আনিস ও সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলের পরিচালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ পল্লব, সাংগঠনিক সম্পাদক সালমান জন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক ইফতেখার উদ্দিন রাজেসসহ মহানগর জাসাসের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লার মাটিতে আওয়ামী লীগের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম বা অপতৎপরতা চালাতে দেয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে জাসাসের নেতা-কর্মীরা মাঠে সক্রিয় থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








