
নড়াইল জেলা যুবলীগের সভাপতি গাউসুল আযম মাসুমকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ৫ আগস্টের পর গাউসুল আযম মাসুমের বিরুদ্ধে নড়াইল সদর থানায় নাশকতামূলক কর্মকাণ্ড ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ মে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে গাউসুল আযম মাসুমকে সভাপতি এবং খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








