
চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতি মামলায় মো: হানিফ জাহাঙ্গীর নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) উপজেলার করেরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীর মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের গেড়ামারা সাইবেনিখীল এলাকার মুছা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় গত ১ অক্টোবরের ডাকাতি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগ রয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, দীর্ঘদিন নয়টিলা মাজার থেকে কয়লার মধ্যবর্তী স্থানে ডাকাতির অভিযোগ ছিল। স্থানীয়দের সহায়তায় এর আগেও তিনজন ডাকাতকে আটক করা হয়েছিল। ডাকাতি রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








