মাওলানা হাবিবুর রহমান
 মাওলানা হাবিবুর রহমান। নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতনতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। প্রশাসনকে দায়িত্ব নিয়ে গুরুত্বের সাথে যেমন ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করতে হবে, তেমনি জনসাধারণকেও সচেতন হতে হবে।’ 

Advertisement

তিনি বলেন, ‘আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। 

তিনি জনস্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক গৃহীত ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মাওলানা হাবিবুর রহমান বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে কেন্দ্রঘোষিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি সফলের লক্ষ্যে আয়োজিত দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াত সেক্রেটারি মো: জয়নাল আবেদীনের পরিচালনায় নগরীর বন্দরবাজারস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ, জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।