দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় 
দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর দীঘিনালা জোন নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা আয়োজন করে। নয়া দিগন্ত

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোন এ সভা আয়োজন করে।

Advertisement

বুধবার (৭ অক্টোবর) সেনাবাহিনীর দীঘিনালা জোন সদরে এ সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আল-আমিন।

সভায় দীঘিনালা জোনের উপঅধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদসহ সেনা কর্মকর্তা, উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ও ভিডিপির প্রতিনিধি, উপজেলার নয়টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধি, পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আল-আমিন বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দীঘিনালা জোনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘দীঘিনালা জোনের সেনাসদস্যরা নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবেন। সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন।’

সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আল-আমিন থেকে উপজেলার নয়টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের কাছে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা হস্তান্তর করেন।