
ভোলার চরফ্যাশনে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন যোগদান করা সহকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খানদানী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের ভোলা জেলা সভাপতি মো: আমিনুর রহমান।
সংগঠনের চরফ্যাশন উপজেলা শাখা সভাপতি মো: নাছির উদ্দীন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষকদের সৎ, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক হিসেবে গড়ে উঠে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে নতুন যোগদান করা প্রত্যেক শিক্ষককে ফুল ও ক্রেস্ট দিয়ে রবণ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








