
নোয়াখালী চৌমুহনী ব্যাংক রোড শাখার আলাউদ্দিন নামে ইসলামী ব্যাংকের এক ঋণখেলাপি গ্রাহককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ব্যাংক শাখার বিনিয়োগ কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এর আগে সোমবার রাতে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
জেলার ইসলামী ব্যাংক চৌমুহনী ব্যাংক শাখার বিনিয়োগ কর্মকর্তা জানান, মেসার্স মদিনা টেলিকমের স্বত্বাধিকারী ও আমানতপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মরহুম রুহুল আমিনের ছেলে মো: আলাউদ্দিন অত্র শাখা থেকে ১১ কোটি টাকা বিনিয়োগ নেন। তাকে বারবার নোটিশ ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও তিনি বিনিয়োগ পরিশোধ করেননি।
বর্তমানে লভ্যাংশসহ ব্যাংকের পাওনা তার কাছে প্রায় সাড়ে ১৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ ব্যাপারে নোয়াখালী অর্থঋণ আদালতে ব্যাংক মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর পুলিশ তাকে গ্রেফতার করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








