ডা: মাহমুদা আলম মিতু এমপি 
ঝালকাঠির কাঁঠালিয়ায় মতবিনিময় সভায় ডা: মাহমুদা আলম মিতু এমপি । নয়া দিগন্ত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনসিপি) নেত্রী ডা: মাহমুদা আলম মিতু বলেছেন, ‘উপজেলার উন্নয়ন গতিশীল করতে এবং সরকারের সেবাসমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।’

Advertisement

এসময় তিনি উপজেলার সার্বিক অগ্রযাত্রায় যেকোনো সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্থানীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশাসনিক সমন্বয় এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।