
কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে নওগাঁর বদলগাছী উপজেলার উত্তরা কোল্ড স্টোরেজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা না নেয়ার জন্য সতর্ক করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের উত্তরা কোল্ড স্টোরেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি। এ সময় উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকার উপস্থিত ছিলেন। আদালত পরিচালনায় বদলগাছী থানা পুলিশ সহযোগিতা করে।
এর আগে, উত্তরা কোল্ড স্টোরেজে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগে কৃষকদের ভোগান্তি নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। তারই পরিপ্রেক্ষিতে আজক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








