পুরস্কার
পুরস্কার বিতরণ করছেন অতিথিরা। নয়া দিগন্ত

বগুড়ায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয ও গার্লস প্রি-হিফয মাদরাসা অনাবাসিক রহমাননগর শাখাসমূহের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

Advertisement

বুধবার (৭ অক্টোবর) শহরের শহীদ টিটু মিলনায়তনে এই অনুষ্ঠান করা হয়। এতে মাদরাসার বিভিন্ন শাখার কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। 

অনুষ্ঠানের প্রথম সেশনে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর মোহাম্মাদ হাবিবুল্লাহ আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকার ভাইস চেয়ারম্যান ড. মিম আতিকুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, তানজিমুল উম্মাহ হিফজ মাদরাসা রংপুর শাখার প্রিন্সিপাল হাফেজ মহিউদ্দিন, টাঙ্গাইল শাখার প্রিন্সিপাল হাফেজ খাইরুল ইসলাম। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার রহমাননগর শাখার প্রিন্সিপাল নাজমুল হাসান মিজান।

দ্বিতীয় সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতীফ, বিশেষ অতিথি ছিলেন জোড়া নাজমুল উলুম কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আব্দুস সালাম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মো: মীম আতীকুল্লাহ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর মোহাম্মাদ হাবিবুল্লাহ আল আমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গার্লস  প্রি-হিফয মাদরাসা অনাবাসিক রহমাননগর শাখা প্রধান আতাউর রহমান। 

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।