গ্রেফতার
গ্রেফতার শহিদ আলম । নয়া দিগন্ত

ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মো: শহিদ আলম (৪১) ওরফে ‘ট্রান্সপোর্ট শহিদ’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জিরোপয়েন্ট এলাকায় অভযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শহিদ আলম নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বলে জানা গেছে। তিনি উপজেলার ভরতকাঠি গ্রামের মরহুম আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।