
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) রাতে সিরাজদিখান উপজেলার মাওয়ামুখী নিমতলা আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম নয়া দিগন্তকে জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, নিমতলা আন্ডারপাসের সামনে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন এবং হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক সোহেল রানা নয়া দিগন্তকে জানান, অজ্ঞাত কোনো গাড়ির চাপায় ওই ব্যক্তি নিহত হয়েছেন এবং ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশ বর্তমানে তার পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








