অ্যাডভোকেট
অ্যাডভোকেট হযরত আলী হিরন। নয়া দিগন্ত

ভোলা জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো: হযরত আলী হিরনের সদস্যপদ ফের ছয় মাসের জন্য স্থগিত করেছে চরফ্যাশন আইনজীবী সমিতি।

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে তা কার্যকর হয়েছে। একই সাথে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে সাত দিনের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর সমিতির সাধারণ সভায় হট্টগোল ও অসদাচরণের অভিযোগে গতকাল ৫ অক্টোবর সমিতির সভাপতি রমিজ উদ্দিন ও সম্পাদক লিটন হাওলাদার স্বাক্ষরিত নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। 

নোটিশে উল্লেখ করা হয়, হিরনের বিরুদ্ধে আগেও একাধিকবার সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছিল। ২০২১ সালের গঠনতন্ত্র লঙ্ঘন ও ১২ লাখ টাকা নেয়ার অভিযোগে তার সদস্যপদ স্থগিত হয়। ২০২৫ সালের ৭ আগস্ট জ্যেষ্ঠ আইনজীবী শাহাবুদ্দিন মালতিয়াকে হুমকি ও ৩১ আগস্ট আরেক জ্যেষ্ঠ আইনজীবী হাবিবুর রহমান সোহানের কাছ থেকে নথি ও পাসবই ছিনিয়ে নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার সদস্যপদ তিন মাস স্থগিত করা হয়েছিল।

সমিতির সাধারণ সম্পাদক লিটন হাওলাদার বলেন, ‘বারবার পেশাগত অসদাচরণের কারণেই এ সিদ্ধান্ত।’

এ বিষয়ে হযরত আলী হিরনের বক্তব্য পাওয়া যায়নি।