অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস এম ইলিয়াস উদ্দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে আনসার বাহিনীর একটি দল।
উজিরপুরে নোংরা পরিবেশে খাদ্যপণ্য রাখায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। নয়া দিগন্ত

মিষ্টির দোকানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য বিক্রি না করার অভিযোগে বরিশালের উজিরপুরের ধামুরা বাজারের চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয় এ জরিমানা করে। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক সুমী রাণী মিত্র ও ইন্দ্রানী দাস।

অভিযানে মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারকে ১২ হাজার, আদি ধামুরা মিষ্টান্ন ভাণ্ডারকে ২২ হাজার এবং গোপী ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য রাখা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগ পাওয়া যায়।

এ ছাড়া প্রতিশ্রুত পণ্য বিক্রি না করা ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে আপন কসমেটিকসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস এম ইলিয়াস উদ্দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে আনসার বাহিনীর একটি দল।

সহকারী পরিচালক সুমী রাণী মিত্র বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাজারে নিয়মিত তদারকি করা হচ্ছে। আইন অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা কিংবা ভোক্তাকে প্রতিশ্রুত পণ্য না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।