লাশ
লাশ উদ্ধার। ফাইল ছবি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের একদিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের নিজ বাড়ির রাস্তার পাশের ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

মৃত শামসুন্নাহার সিরাজদিখান উপজেলার একই গ্রামের লিয়াকত খানের স্ত্রী।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে শামসুন্নাহার নিজ বাড়ি থেকে সিরাজদিখান বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে তার সাথে থাকা মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেলে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি থানায় জানায় স্বজনরা।

মঙ্গলবার সকালে স্থানীয় পথচারীরা রাস্তার পাশে ডোবায় এক নারীর লাশ পড়ে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন নয়া দিগন্তকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি শারীরিক ও মানসিক রোগে ভুগছিলেন বলে এলাকার লোকজন জানিয়েছেন। তবে এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।