অভিযান, যুবক, গ্রেফতার, পুলিশ
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অভিযানে এক যুবককে গ্রেফতার। নয়া দিগন্ত

পিরোজপুরের নেছারাবাদে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ রেজাউল করিম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর করফা এলাকায় অভিযান চালােনো  হয়। 

আটক রেজাউল করিম উত্তর করফা গ্রামের মরহুম আব্দুল খালেক ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক পলাশ বিশ্বাস ও পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো: আল মোশারেফসহ একটি চৌকস টিম মঙ্গলবার সকালে নেছারাবাদের উত্তর করফা এলাকায় অভিযান চালিয়ে রেজাউল করিমকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। 

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) (ওসি) মো: হোসেন আল মাহাবুব জানান, নেছারাবাদের উত্তর করফা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ রেজাউলকে আটক করেন। রেজাউল করিম একজন মাদককারবারি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। 

তিনি আরো জানান, পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে।