
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় জুলেখা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার দিগনগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুলেখা মুকসুদপুর উপজেলার বাগাট গ্রামের জফসের ফকিরের স্ত্রী।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, রাতে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার সময় দিগনগর ব্রিজ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জুলেখা। এ সময় একটি অজ্ঞাতপরিচয় পরিবহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








