
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৫০) নামে এক সিআইডি ইন্সপেক্টর নিহত হয়েছেন ।
সোমবার (৫ অক্টোবর) মহানগরীর খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কর্মকর্তা যশোর জেলার অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে মেয়ের সাথে দেখা করার জন্য খুলনা আসেন তিনি। সন্ধ্যায় তিনি বাড়ির উদ্দেশে যাত্রা করে সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার গ্যারিসন ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকার নিচে চলে যান।
ঘটনাস্থল থেকে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘সিআইডির অফিসার ফজলুর রহমান ট্রাকের চাপায় আহত হন। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








