পর্যটক
পঞ্চগড় থেকে সাইকেলে সিলেটের পথে ২৬ ব্রিটিশ নাগরিক। নয়া দিগন্ত

পঞ্চগড় থেকে সিলেটের পথে সাইকেলে ছুটছেন যুক্তরাজ্যের ২৬ নাগরিক। তাদের বেশির ভাগের পারিবারিক শিকড় সিলেট অঞ্চলে।

Advertisement

দেশের প্রকৃতি, মানুষ ও সংস্কৃতিকে কাছ থেকে দেখা এবং নতুন প্রজন্মের সাথে বাংলাদেশের শিকড়ের সম্পর্ক আরও গভীর করাই এ যাত্রার অন্যতম লক্ষ্য।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে পঞ্চগড়ের চাওয়াই নদীর সেতুসংলগ্ন ‘আই লাভ পঞ্চগড়’ এলাকা থেকে যাত্রা শুরু করেন তারা। 
সানফ্লাওয়ারের দাতা সংস্থা ব্ল্যাকস্টোন চ্যারিটির উদ্যোগে আয়োজিত এ সাইকেল ভ্রমণে দেশের বিভিন্ন জনপদ পেরিয়ে তারা সিলেটে পৌঁছাবেন। এর আগে একই উদ্যোগে টেকনাফ থেকে সিলেট পর্যন্ত সাইকেল ভ্রমণ করেছিলেন অংশগ্রহণকারীরা।

তবে শুধু ভ্রমণ নয়, এ যাত্রার সাথে রয়েছে মানবিক উদ্যোগও। বাংলাদেশের মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তার জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে। 

সানফ্লাওয়ারের প্রধান নির্বাহী মো: আবু হেনা মোস্তফা কামাল প্রধান বলেন, ‘বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও নিজেদের শিকড়কে কাছ থেকে জানার পাশাপাশি দেশের মানুষের উন্নয়নে সহায়তার জন্য তহবিল সংগ্রহ করাও তাদের অন্যতম লক্ষ।’