
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন মুক্তার পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান।
সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আশরাফ উল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বসুরহাট পৌর আমির মাওলানা মোশাররফ হোসাইন, বাংলাদেশ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জৈতুন নাহার কাদের মহিলা কলেজের প্রভাষক সাহাব উদ্দিন, হাজারীহাট বিএম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদী বাবু, বামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ ও মাকসুদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা আরো কার্যকর করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








