পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা সার জব্দ 
উপজেলার শিরতা গ্রামের কৃষক রমজানের বাড়ি থেকে এসব সার জব্দ করা হয়। নয়া দিগন্ত

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৭৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালাত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

Advertisement

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার শিরতা গ্রামের কৃষক রমজানের বাড়ি থেকে এসব সার জব্দ করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলার শিরতা গ্রামে অভিযান চালানো হয়। 

অভিযানে কৃষক রমজানের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৭৬ বস্তা সার জব্দ করা হয়। এ সময় ওই কৃষকের কৃষি উপকরণ সহায়তা কার্ডে উল্লেখ করা জমির পরিমাণ সংশোধন করে প্রকৃত জমির পরিমাণ যুক্ত করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন জানান, ‘কৃষক রমজানের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। অভিযানে ওই কৃষকের কৃষি উপকরণ সহায়তা কার্ডে জমির পরিমাণ সংশোধন করে প্রকৃত জমির পরিমাণ যুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’