
চট্টগ্রামে ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত নগর পুলিশের কনস্টেবল আল আমিন সরদার মারা গেছেন।
সোমবার (৫ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার (পিআর) মো: আমিনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর ইস্পাহানি চেকপোস্টে কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারী ধরার চেষ্টা করার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়।
আল আমিন সরদার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইন্সের স্পেশাল অ্যাকশন ফোর্স (এসএএফ) শাখায় কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
তিনি ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার বাড়ি মাদারীপুরে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








