হত্যা
মৃত মোকছেদুল ইসলাম। নয়া দিগন্ত

দিনাজপুরের চিরিরবন্দরে ভ্যানচালক মোকছেদুল ইসলামকে (৪৩) শ্বাসরোধে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

Advertisement

আজ সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলটঙ্গী ঈদগাঁও মাঠের পাশে শফিকুল ইসলামের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোকছেদুল মরহুম আব্দুল মান্নানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি রাতে ভ্যান চালাতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গামছা ও লুঙ্গি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যার পর দুর্বৃত্তরা ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে।

খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে হেফাজতে নেয়।