
নাটোরের নলডাঙ্গায় মসজিদে ফজরের আযান দেয়ার সময় মুয়াজ্জিন মো: সৈয়দ আলী মৃধাকে পিছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে দুর্বৃত্ত।
সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙ্গালপাড়া গ্রামের একটি মসজিদের বারান্দায় এ ঘটনা ঘটে। হামলার তাৎক্ষণিক কোনো কারণ জানা যায়নি।
আহত সৈয়দ আলী মৃধা চর বাঙ্গালপাড়া গ্রামের মরহুম শাহাদ আলী মৃধার ছেলে। তিনি পেশায় পাট ব্যবসায়ী।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছুটিতে থাকায় সৈয়দ আলী মৃধা ফজরের আযান দিচ্ছিলেন। এ সময় মুখে মাস্ক পরা এক ব্যক্তি পিছন থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আযান শেষ করে তিনি চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








