সংবর্ধনা
সিংড়ায় এমপি আনুকে নাগরিক সংবর্ধনা। নয়া দিগন্ত

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। এই সিংড়ার কোথাও কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি শান্তির সিংড়া গড়তে কাজ করছি।’ আগামী ৫ বছরের মধ্যে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ঘোষণা দেন এমপি আনু। 

Advertisement

রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার ইটালী ইউনিয়নের বনকুড়ি হাফেজিয়া এতিমখানা ও বাখুন্দা এতিমখানা মাদরাসা কর্তৃক পৃথক দুটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপাধ্যক্ষ রেজাউল করিম মৃধা, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমুখ।