
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো: খোকন আলী (৫৮) ও মো: সাইফুল ইসলাম ওরফে সাহেব আলী (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) গ্রেফতার আসামিদেরকে আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতার খোকন আলী দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি হাউলি গ্রামের মরহুম আবদুল ওহাবের ছেলে। অন্য আসামি মো: সাইফুল ইসলাম ওরফে সাহেব আলী দামুড়হুদা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং চিৎলা নতুনপাড়া গ্রামের দীন মোহাম্মদ শেখ ওরফে দিনু মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খোকন আলী ও সাইফুল ইসলামকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
পরে তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেক মেজবাহ উদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








