বৃত্তি, বিএনপি
শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেয়া হচ্ছে। নয়া দিগন্ত

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ‘কিশোর গ্যাং ও মাদক আমাদের জন্য এ মুহুর্তে হুমকি স্বরূপ। এসব মোকাবিলায় প্রতিটি শিক্ষাঙ্গনে সামাজিক অবক্ষয় রোধে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আরো সজাগ ও সচেতন হতে হবে।’

Advertisement

রোববার (৪ অক্টোবর) সকালে দাউদকান্দি রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত রহমত ফিসারিজ কর্তৃক মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে স্কুলের এডহক কমিটির সাবেক সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আনোয়ার হোসেন আনন্দের সঞ্চালনায় ও স্কুলের বর্তমান সভাপতি মোহাম্মদ হজরত আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মৎসজীবী দলের আহ্বায়ক মো: লিয়াকত আলী খান, দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মো: শাহআলম সরকার, সদস্য সচিব রোমান খন্দকার। 

স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো: মোমেন ভুঁইয়া। আরো বক্তব্য রাখেন এস এম মিজান পাপ্পু, মাজহারুল হক পাঠান, রিমন খন্দকার, নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আক্তার, সপ্তম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার প্রমুখ। 

ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বের পাশাপাশি  ইলিয়টগঞ্জ উত্তর, দক্ষিণ ও জিংলাতলী ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন ট্যালেন্টপুল ও ২৩ জন সাধারণ গ্রেডসহ মোট ৩৩ জনকে মেধা পুরস্কার দেয়া হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর মাতৃভূমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মোহাম্মদ ওমর ফারুক।