ছিনতাই
ছিনতাই। ফাইল ছবি

বগুড়ার ধুনটে এক কাপড় ব্যবসায়ীর গলায় ছুরি ধরে হাত বেঁধে প্রায় দেড় লাখ টাকার কাপড় ও নগদ ১৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চিকাশী বাজারের প্রায় আধা কিলোমিটার উত্তরে জোড়শিমুল রোডসংলগ্ন সরকারি ফাঁকা সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। 

অভিযোগকারী উপজেলার এলাঙ্গী ইউনিয়নের খোকশাহাটা গ্রামের মরহুম জাবেদ প্রামাণিকের ছেলে। 

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কাপড় ব্যবসায়ী মো: কামাল হোসেন প্রতিদিনের মতো গ্রামের ভেতরে ফেরি করে কাপড় বিক্রি শেষে সাইকেলযোগে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে চিকাশী বাজারের প্রায় আধা কিলোমিটার উত্তরে জোড়শিমুল রোডসংলগ্ন সরকারি ফাঁকা সড়কে এসে পৌঁছালে দু’টি মোটরসাইকেল ও একটি ইজিবাইকযেগে ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার পথরোধ করে। এ সময় ওই ব্যক্তিরা কামাল হোসেনের গলায় ধারালো চাকু ধরে ভয়ভীতি দেখায়। পরে তার দুই হাত রশি দিয়ে বেঁধে সাইকেলে থাকা প্রায় এক লাখ ৫০ হাজার টাকার কাপড় এবং বুক পকেটে থাকা নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। কাপড়গুলো মিশুক অটোভ্যানে তুলে জোড়শিমুল রোডের দিকে দ্রুত চলে যায়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।’