
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজীব হোসেন (৩০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় এ ঘটনা ঘটে।
নিহত রাজিব লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় জড়িত অভিযোগে মিন্টু ও ফারুক নামে দু’জনকে আটক করেছে পুলিশ। তারা দু’জনই কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক শনিবার দিবাগত রাত ২টার দিকে ট্রাকটি এলেঙ্গায় পৌঁছায়। চালক রাজীব হোসেন ট্রাকটি মহাসড়কের পাশে থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নিচে নামেন। এ সময় চার-পাঁচজন ছিনতাইকারী তার মোবাইল ফোন ও টাকাপয়শা ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। তখন ছিনতাইকারীরা রাজীবের গলায় শ্বাসনালীতে ও পিঠে ধারালো ছুরি দিয়ে একাধিক আঘাত করে। রাজীবের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। তখন স্থানীয়রা ধাওয়া করে মিন্টুকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ফারুক নামে আরেকজনকে আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী নয়া দিগন্তকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে এ পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই রাজীবের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এছাড়া আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








