
শারদীয় দুর্গোৎসবকে উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি নাইট ভিশন ও রিচার্জেবল ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রংপুর জেলা প্রশাসন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার পূজা মন্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক (ডিসি) মিজ ইসরাত জাহান।
এ সময় মহানগর পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি, আনসার বাহিনী ছাড়াও পূজা উদযাপন ফ্রন্টসহ আট উপজেলার মন্দির কমিটি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় প্রতিটি মন্দিরে ৬০০ মেট্রিক টন করে চাল ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়াও পূজা শেষ না হওয়া পর্যন্ত মন্দির এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখার পাশাপাশি সিসিটিভি, আইপি ও রিচার্জেবল ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিংয়ের সিদ্ধান্ত হয়। সভায় সংশ্লিষ্ট অংশিজনরা তাদের মতামত তুলে ধরেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








