
সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬২ জনে।
রোববার (৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১০ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে দুই, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও মৌলভীবাজার সদর হাসপাতালে একজন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৭ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ সদর হাসপাতালে আট, হবিগঞ্জ সদর হাসপাতালে সাত ও মৌলভীবাজার সদর হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত শনাক্ত ৪৬২ জনের মধ্যে হবিগঞ্জে ১৯৮, সুনামগঞ্জে ১০৪, সিলেটে ১০০ ও মৌলভীবাজারে ৪৭ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ১৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার একজন করে রয়েছেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








