সন্ত্রাসী নিহত
খুলনার ম্যাপ। নয়া দিগন্ত

খুলনার দিঘলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে মো: নাসিমুল করিম ওরফে নাসিম (৫৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। 

Advertisement

আজ রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকার তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, নাসিম তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যান। নাসিমকে পরিবারের সদস্যরা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা জেলা পুলিশ সূত্র জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে নিহত নাসিমের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টসহ মোট আটটি মামলা রয়েছে। এছাড়া তার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সাথে সম্পৃক্ততারও তথ্য পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। 

এ ব্যাপারে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘আমি কিলিং স্পটে আছি। নাসিমুল করিম নাসিমকে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেয় হয়। সেখানে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।’