
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৭ বোতল ভারতীয় মদসহ কবির হোসেন (১৮) নামে একজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ অক্টোবর) উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া কোচপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে মদসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার কবির পূর্ব সমশ্চুড়া গ্রামের মরহুম মোর্শেদ আলীর ছেলে।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহের বিজিবির ৩৯ ব্যাটালিয়নের হলদীগ্রাম বিওপির টহলরত সদস্যরা পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া কোচপাড়া গ্রামে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় কবির হোসেনকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৭ বোতল মদসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। জব্দ এসব মদের আনুমানিক মূল্য ৯০ হাজার ৫০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নুরুল আজীম বায়েজিদ বলেন, ‘শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি। এছাড়া সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








