গ্রেফতার
গ্রেফতার আল আমিন বেপারী। নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আল আমিন বেপারী (৩৩) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

Advertisement

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার সোনারং এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। 

গ্রেফতার আল আমিনের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার নয়ানন্দ (রব নগরকান্দি) গ্রামে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল গতকাল রাতে নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম টঙ্গীবাড়ী থানাধীন সোনারং এলাকায় পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। 

এ সময় আল আমিন বেপারীকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।