
ঝালকাঠির কাঁঠালিয়ায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন পাটিখালঘাটা এলাকার সোনিয়া (৩৫) ও পশ্চিম পাটিখালঘাটা এলাকার মো: সেলিম হাওলাদার (৫৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় উপ-পরিদর্শক সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে সেলিম ও সোনিয়া নামে দু’জনকে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১০ টাকাসহ গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক সুজন চন্দ্র রায় বলেন, ‘গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাঁঠালিয়া থানায় মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








