
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘ফ্যাসিবাদী দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে তদবিরকারী বিএনপি নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।’
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
ফেসবুক আইডিতে জয়নুল আবদিন ফারুক এমপি লেখেন, ‘আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার পর তাদের মুক্তির জন্য এলাকার কিছু নেতা তদবির করছেন। আইন নিজস্ব গতিতে চলবে এবং পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। কেউ যেন এসব সন্ত্রাসীর পক্ষে তদবির না করেন।’
তিনি আরো লেখেন, ‘তদবিরকারী নেতাদের নাম সংগ্রহ করে জেলা ও কেন্দ্রে পাঠানো হবে। তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।’
জয়নুল আবদিন ফারুক লেখেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে।’
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








