
নারায়ণগঞ্জ-৩ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ছোট ভাই সানজিদ হাসনাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় নিজ বাড়ি রেইন ফরেস্ট ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করে বিকেলে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাজ্জাদ জানান, সানজিদ হাসনাতকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এদিকে সানজিদের পরিবার সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় কোনো মামলা নেই।
সোনারগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার পর সানজিদকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। কী অভিযোগে বা কোন মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সানজিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








