কিশোর, লাশ উদ্ধার
নিহত কিশোর মো: জিহাদ। নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া উত্তর পাড় এলাকায় হলতা নদী থেকে নিখোঁজের একদিন পর মো: জিহাদ (১৩) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 

Advertisement

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে হলতা নদীর আমুয়া ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জিহাদ উপজেলার আমুয়া গ্রামের মো: সোহেল ব্যাপারীর ছোট ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে জিহাদ হলতা নদীতে গোসল করার কথা বলে বের হয়। তারপর থেকে নিখোঁজ হয় সে। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার বিকেলে আমুয়া ব্রিজের নিচে হলতা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও পরিবারকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে জিহাদের লাশ শনাক্ত করেন।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’