পটুয়াখালীর ম্যাপ
ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মানচিত্র

পটুয়াখালীর গলাচিপায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

Advertisement

শনিবার (৩ অক্টোবর) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গলাচিপা সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজটির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রায় চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে কুরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, আলোচনা ও ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম শাকিল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা শায়েখ জামাল উদ্দিন, সাবেক জেলা আমির অধ্যাপক শাহ-আলম, গলাচিপার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক পৌর আমির হাবিবুর রহমান ফোরকান, সাবেক জেলা সভাপতি আব্দুল মান্নান, মাওলানা ইয়াহিয়া খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, জেলা ছাত্রশিবিরের সভাপতি কে এম তামিম ও গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান। এছাড়া স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা, যুব বিভাগের নেতাকর্মী ও ছাত্রশিবিরের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। শেষপর্বে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।