
পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো: তোয়াবুরর রহমান, সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম সোহাগ ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের দেবীগঞ্জের প্রধান উপদেষ্টা মো: মোস্তাফিজুর রহমান চৌধুরী।
এছাড়া দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতারা ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পঞ্চগড় জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের দেবীগঞ্জ শাখার সভাপতি মো: রেজাউল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন সংগঠনের দেবীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো: নূরে আলম টুটুল।
সমাবেশে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় তাদের পেশাগত বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও করণীয় নিয়ে মতবিনিময় করা হয়।
পরে শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








